ভাসানচরে পৌছলো রোহিঙ্গাদের দ্বিতীয় দল - The News Lion

ভাসানচরে পৌছলো রোহিঙ্গাদের দ্বিতীয় দল




ঢাকা প্রতিনিধি : দ্বিতীয় দফায় ভাসানচরে পৌঁছেছেন আরও ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা।মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর সাতটি জাহাজ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছে।  এর আগে সোমবার দুপুরে রোহিঙ্গারা বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে পৌঁছান। রাতে তারা বিএএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে অবস্থান করেন।  


 মঙ্গলবার সোয়া ৯টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।   শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা গত রোববার থেকে নিজ নিজ শিবিরের কর্মকর্তার কার্যালয়ে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন। এখন তারা ভাসানচরে যাচ্ছেন।  


এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম দফায় কক্সবাজারের উখিয়া কলেজের মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ৩৬টি বাস চট্টগ্রামে যায়। পরে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.